৫ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, সবাই কৃষক

প্রথম আলো প্রকাশিত: ০৬ মে ২০২৬, ২৩:১৬

দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোরের লালপুর উপজেলায় একজন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একজন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একজন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একজন এবং ময়মনসিংহের নান্দাইল ও ফুলপুর উপজেলায় দুই জন মারা গেছেন। তাঁরা ছয়জনই কৃষক।


নাটোর


লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে বজ্রপাতে কৃষক আজিজ মণ্ডলের (৫০) মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে পদ্মার এই চরে ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়। নিহত আজিজ মণ্ডল একই উপজেলার নওসারা সুলতানপুর গ্রামের মসলেম মণ্ডলের ছেলে।


লালপুর থানা সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সুলতানপুর চরে ফসলের জমিতে কাজ করছিলেন আজিজ মণ্ডল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ বজ্রপাতে তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়। এ সময় আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও