হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১৮:৪৫

দেশের হাওর এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতির তিন দিনের মধ্যে উন্নতি হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় এ অঞ্চলের কিছু নদীর পানি কমতে শুরু করেছে। তবে আটটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, নতুন করে বৃষ্টি না হলে আগামী তিন দিনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও