You have reached your daily news limit

Please log in to continue


ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে মেট গালার রেড কার্পেট

নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে সোমবার (৪ মে) রাতে বসেছিল ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব ‘মেট গালা’। বিনোদন, খেলাধুলা ও ফ্যাশন জগতের সেরা তারকারা এদিন রেড কার্পেটে হাজির হয়ে ফ্যাশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। এবারের গালা অনুষ্ঠানটি রেকর্ড ৪২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

‘ফ্যাশনই শিল্প’ থিমে তারকাদের উজ্জ্বল উপস্থিতি

এবারের উৎসবের মূল থিম ছিল ‘কস্টিউম আর্ট’, যেখানে পোশাককে শিল্পের সঙ্গে তুলনা করা হয়েছে। ১০ বছর পর মেট গালায় ফিরে এসে সবাইকে চমকে দিয়েছেন অনুষ্ঠানের সহ-সভাপতি বিয়ন্সে। রত্নখচিত কঙ্কালের গাউন এবং জমকালো পালকের কোট পরে তিনি রেড কার্পেটে ঝড় তোলেন। অনুষ্ঠানের সূচনা করেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং অভিনেত্রী নিকোল কিডম্যান।

সংগীত জগতের কিংবদন্তি ম্যাডোনা, শের ও স্টিভি নিক্সের পাশাপাশি নতুন প্রজন্মের সাব্রিনা কার্পেন্টার, ডোজা ক্যাট ও টাইলার মতো তারকারাও উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন