ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: পলাতক মাদ্রাসাশিক্ষক আটক
নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
‘বিকেলে তাকে থানায় হস্তান্তর করা হতে পারে,’ বলেন তরিকুল।
যোগাযোগ করা হলে র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নাঈমুল হাসান ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে দুপুর ১২টার দিকে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।’