You have reached your daily news limit

Please log in to continue


শাপলা চত্বরে ৫ মে যারা শাহাদাত বরণ করেছেন, তারা সূর্য সন্তান: মামুনুল হক

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে নিহতরা সূর্যসন্তান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। ২০১৩ সালে যাঁরা শাহাদাত বরণ করেছেন, তাঁরা এই বাংলার সূর্যসন্তান। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে আয়োজিত এক প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন