বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন: উপদেষ্টা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১৭:৪৫
কয়েকদিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়াঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেবে সরকার।
এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, "হাওড়ে আমাদের কৃষকরা হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভারি বৃষ্টি