You have reached your daily news limit

Please log in to continue


সাইবার অপরাধে এআই ব্যবহারে খাবি খাচ্ছে হ্যাকাররা

কাজে সুবিধা পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতে গিয়ে বড় ধরনের বাধার মুখে পড়ছে সাইবার অপরাধীরা। প্রয়োজনীয় দক্ষতা ও সম্পদের অভাবে অধিকাংশ হ্যাকার এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে পারছে না বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।

আন্ডারগ্রাউন্ড ও ডার্ক ওয়েবের সাইবার অপরাধী গোষ্ঠীগুলোর প্রায় ১০ কোটি পোস্ট বিশ্লেষণ করে করা নতুন এক গবেষণা বলছে, সাইবার অপরাধীরা তাদের কাজে সুবিধা পাওয়ার জন্য এআই ব্যবহার করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

গবেষকরা বলছেন, অধিকাংশ সাইবার অপরাধীর অপরাধমূলক কর্মকাণ্ডে এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় দক্ষতা বা সম্পদের অভাব রয়েছে।

‘ইউনিভার্সিটি অফ এডিনবরা’, ‘ইউনিভার্সিটি অফ স্ট্র্যাথক্লাইড’ ও ‘ইউনিভার্সিটি অফ কেমব্রিজ’-এর গবেষকদের একটি দল ‘ক্রাইমবিবি’ নামের ডেটাবেইস থেকে আলোচনার বিষয়গুলো বিশ্লেষণ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন