ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন আজ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:১২

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই–এর প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাই কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অন্যান্যদের সঙ্গে সংগঠনটির নেতা–কর্মীরা এনসিপিতে নাম লেখাবেন।


যোগদান উপলক্ষে গতকাল সোমবার রাতে ওয়ারিয়র্স অব জুলাই–এর নেতারা এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংগঠনটির সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মর্তুজা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার উপস্থিত ছিলেন।


জানতে চাওয়া হলে ওয়ারিয়র্স অব জুলাই–এর সভাপতি মো. সালমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সংগঠনের সকল নেতা-কর্মী সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এনসিপিতে যুক্ত হওয়ার বিষয়ে। দীর্ঘ দেড় বছর আমরা ছোট সংগঠন নিয়ে লড়াই করে আসছিলাম জুলাই সনদসহ, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে। কিন্তু বর্তমান সময়ে সরকারের যে মনোভাব সেখানে আমাদের ছোট্ট সংগঠন থেকে লড়াই করে তেমন ফল মিলছে না। সব মিলিয়ে গণভোট, জুলাই সনদ, জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সংগ্রাম। আর সেই সংগ্রামকে বাস্তবে রূপান্তরিত করতে, দেশের মানুষের চাওয়া পূরণ করতে আমরা এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও