দিন শুরুর শক্তি দেবে যে ৬টি খাবার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:৫৩

সকালে ভরপেট খাওয়ার পরও সারা দিন ঝিমুনি বা ক্লান্তি লাগে? এমন হলে মনে রাখতে হবে, আপনার সারা দিন চলার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে আপনি সকালে যে খাবার খান, তা যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না। দিন শুরুর শক্তি দেবে যে ৬টি খাবার, তার তালিকা রইল এখানে।


দেখে নিন সকালে শক্তি জোগানোর ৬টি খাবারের তালিকা—


ওটমিল


আপনার শরীর খাবার থেকে শক্তি বের করার জন্য তা প্রক্রিয়াজাত করে। শর্করা সমৃদ্ধ খাবার সবচেয়ে সহজে শক্তিতে রূপান্তরিত হতে পারে। কিন্তু চিনির মতো সরল শর্করা আপনাকে অল্প সময়ের জন্য শক্তি দিলেও দ্রুত ফুরিয়ে যাবে। দীর্ঘস্থায়ী শক্তির জন্য, আপনার সকালের নাশতায় ওটসের মতো জটিল শর্করা যোগ করতে হবে। চিনি ছাড়া ওটমিল আপনার জন্য অন্যতম সেরা একটি বিকল্প। 


আমন্ড বাটার


আমন্ড চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ই এবং সামান্য পরিমাণ প্রোটিনের খুব ভালো উৎস। যদিও এতে চর্বির পরিমাণ বেশি। তবে সকালের নাশতার জন্য এই ধরনের চর্বি প্রয়োজন। আমন্ড বাটারে উচ্চ পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে এবং রক্তে শর্করার মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে সাহায্য করে। 


ডিম


ডিম আরেকটি শক্তিদায়ক খাবার, যা সকালের নাশতার জন্য দারুণ। একটি ডিমে ৭৫ ক্যালরি, ৬ গ্রাম প্রোটিন এবং ৫ গ্রাম স্বাস্থ্যকর চর্বি থাকে। ডিম ও সবজির ওমলেট, স্ক্র্যাম্বল, সেদ্ধ, আধসেদ্ধ, পোটসহ নানাভাবে খাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও