আমাদের কাজের প্রতিফলন দেখা যাবে পরবর্তী নির্বাচনে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:২৫

সংরক্ষিত নারী আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারদিয়া মমতাজ বলেছেন, সংসদে গিয়ে আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাদের মূল কাজ। তিনি মনে করেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়লেও তাদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা এখনো বড় চ্যালেঞ্জ।


ধর্ষণসহ সামাজিক অপরাধ রোধে দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শেষ পর্যন্ত জনগণের ভোটের রায়েই দলের কাজের মূল্যায়ন হবে।


সম্প্রতি জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


ইশতেহার তো নেই, সংসদে কী তুলে ধরবেন? আপনার সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে কোন বিষয়?


মারদিয়া মমতাজ: সংসদে আমাদের কাজ তো রেগুলার এমপিদের মতো। দেশের প্রতি আমাদের যে দায়িত্ব থাকবে, আইন প্রণয়নে যে ভূমিকা থাকে, মন্ত্রীদের তাদের কাজের জবাবদিহি কিংবা প্রশ্ন করা-এগুলো সবই করব। যেহেতু প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী এমপিদের কাছে বাধ্য তাদের কাজের জবাবদিহিতার জন্য, তো এই জায়গায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জবাবদিহিতার মধ্যে রাখার জন্য।


নির্বাচিত সংসদ সদস্যদের মতো সুযোগ-সুবিধা পেলেও সংরক্ষিত আসনে বরাদ্দ কম দেওয়া হয়। এর আগে আমরা এমন দেখেছি। এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ কী থাকবে?


মারদিয়া মমতাজ: এটা হয়তো পরিস্থিতি বলে দেবে। যদি এরকম পরিস্থিতি আসে, দলের পলিসি অনুযায়ী আমরা সেভাবে কাজ করবো। মূলত সংসদ সদস্যদের কাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা না। সংসদ সদস্যদের কাজ স্পেসিফিক দুইটা। প্রথমত, সংসদে আইন প্রণয়ন করা, দ্বিতীয়ত হচ্ছে অন্য কোনো সংস্থার ওপরে আইন প্রণয়নের কাজ দেওয়া। এটা সংসদের অনুমতিক্রমে দেওয়া হয়। এই কাজ ছাড়া আমরা আপাতত আর কিছু নিয়ে চিন্তা করছি না। বাকিটা পরিস্থিতি ও দলীয় পলিসি অনুযায়ী কাজ করবো, ইনশাল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও