You have reached your daily news limit

Please log in to continue


আসামে বিজেপির হ্যাটট্রিক, বিপুল ব্যবধানে জয়ী মুখ্যমন্ত্রী হিমন্ত

টানা তৃতীয়বারের মতো আসামে বিধানসভা নির্বাচনে জয়ী হলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের ১২৬ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬টি আসন। জয় ও এগিয়ে থাকার প্রবণতা বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঝুলিতে অন্তত ৮২টি আসতে চলেছে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জিততে চলেছে ২২টিতে। আর সাবেক সংসদ সদস্য বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ দুটি আসন পেতে চলেছে।

গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, রাজ্যের কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ যোরহাট আসনে হেরেছেন। এবার তাকেই অঘোষিতভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছিল কংগ্রেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন