ভুল চিকিৎসায় কোমায় কনে, তিন মাস পর বিয়ের দুদিন আগে ফিরল জ্ঞান

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১৭:১৩

বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলা ব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলটপালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠিক দুই দিন আগে চোখ খুলে তাকান কনে ওয়াং রানরান।


হবু স্বামী ঝাং জিরুইয়ের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্ক চীনের শানডং প্রদেশের তাইআন শহরের বাসিন্দা ২৪ বছর বয়সী ওয়াং রানরানের। প্রেম থেকে পরিণয়ে এগোতে গত বছরের শেষ দিকে তাঁরা আইনিভাবে বিয়ের নিবন্ধন সম্পন্ন করেন এবং চলতি বছরের ২৫ এপ্রিল ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল।


গত জানুয়ারিতে ওয়াংয়ের গলাব্যথা শুরু হলে তিনি সাধারণ ঠান্ডা মনে করে হবু স্বামী ঝাংয়ের সঙ্গে কাছের ‘দাইইউ জিন মেডিকেল হল’ ক্লিনিকে যান। ছোট হলেও ক্লিনিকটির সুনাম ছিল। কিন্তু সব পাল্টে দিল একটি ইনজেকশন। সুখের দিন ফুরিয়ে যেন দুঃস্বপ্নের শুরু হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও