You have reached your daily news limit

Please log in to continue


‘এমবাপের অনুপস্থিতিতে বেশি ভালো ভিনিসিউস’- এই বিতর্কে জড়াতে চাইলেন না কোচ

কিলিয়ান এমবাপে মাঠে না থাকলে অন্য সময়ের তুলনায় বেশি ভালো খেলেন ভিনিসিউস জুনিয়র- রেয়াল মাদ্রিদের পারফরম্যান্স বিশ্লেষণে পূর্বে অনেকবার এমন আলোচনা হয়েছে। সবশেষ ম্যাচে ভিনিসিউস দারুণ পারফরম্যান্সে ব্যবধান গড়ে দেওয়ার পরও, নতুন করে তা শুরু হয়েছে আবার। তবে দলটির কোচ আলভারো আরবেলোয়া এই বিতর্কিত বিষয়ে কোনো মন্তব্যই করলেন না।

চোটের কারণে বর্তমানের মাঠের বাইরে আছেন এমবাপে। তার অনুপস্থিতিতে রোববার রাতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে দলকে জয়ের পথে এগিয়ে নেন ভিনিসিউস। তার দারুণ দুই গোলেই ২-০ ব্যবধানে জিতে লিগ শিরোপা লড়াইয়ে নিজেদের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখে রেয়াল মাদ্রিদ।

একের পর এক আক্রমণ শাণিয়ে ম্যাচজুড়ে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন ভিনিসিউস। এর ফল তিনি পান দ্বিতীয়ার্ধে, ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন ব্রাজিলিয়ান তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন