You have reached your daily news limit

Please log in to continue


তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি: দেব

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার টানটান উত্তেজনার মধ্যেই শোক সংবাদ দিলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দীপক অধিকারী দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী আদরের পোষ্য (কুকুর) ‘লাকি’কে হারিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৪ মে) সকালে যখন দেশজুড়ে ভোটের ফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে প্রিয় বন্ধুকে হারানোর কথা জানিয়ে একটি পোস্ট দিলেন তিনি। অভিনেতার ব্যক্তিগত জীবনে এমন ছন্দপতনে শোক প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা।

অভিনয় আর রাজনীতির পাশাপাশি একজন পশুপ্রেমী হিসেবেও পরিচিত দেব। বন্ধু লাকি ছাড়াও তার বাড়িতে ‘হ্যাপি’ নামের আরও একটি পোষ্য রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই শোক কাটিয়ে উঠতে আপাতত সময় নিচ্ছেন এ অভিনেতা-সংসদ সদস্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন