You have reached your daily news limit

Please log in to continue


ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট দিয়ে বেহেশত লাভ করা যায় না, আমলই আসল।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সাধারণ জীবনযাপনে অভ্যস্ত নেতা, যিনি সারাজীবন জনগণের জন্য কাজ করেছেন এবং নিজের বা পরিবারের জন্য কিছুই রেখে যাননি। তার সেই আদর্শের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি দেশের মানুষকে ভালোবেসে আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

রোববার (৩ মে) বিকালে রাজধানীর হাজারীবাগ পার্ক প্রাঙ্গণে শহীদ নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন