এই ঋতুতেও চুলের যত্নে অপরিহার্য তেল

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:৩৭

এই টানা বৃষ্টি পড়ে তো এই ভ্যাপসা গরম; এভাবেই চলছে। এমন আবহাওয়ার প্রভাব পড়ছে প্রায় সবার চুলে। তবে মাথার ত্বক স্যাঁতসেঁতে থাকলে চুল হারায় স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা। দেখা দেয় চুল ঝরে যাওয়া এবং খুশকির মতো নানান সমস্যাও। তাই এই সময়ে সতেজ চুল পেতে ব্যস্ত দিন থেকে কিছুটা সময় যত্নের জন্য আপনাকে বের করতেই হবে। তা কিন্তু হতে পারে বাড়িতেই। ব্যস্ততার দিনগুলোয় তেল এড়িয়ে যেতে পারলে যেন আমরা বেঁচে যাই। কিন্তু চুল ও মাথার ত্বকের সুস্থতায় সব ঋতুতে চুলের জন্য তেল প্রয়োজন। এমনটাই জানান হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রিতা। তিনি মনে করেন, ব্যস্ততার কারণে যদি চুলের বাড়তি কোনো যত্ন না-ও করা যায়, তাহলে ক্ষতি নেই। তবে চুলে নিয়মিত তেল দেওয়া প্রয়োজন।


সতেজ চুল পেতে যেভাবে তেল মাখতে হবে


রহিমা সুলতানা রিতা জানান, সতেজ আর মসৃণ চুল পেতে সারা রাত চুলে তেল দিয়ে রাখতে পারলে ভালো। কিন্তু গরম লাগলে সারা রাত ব্যবহার না করে শ্যাম্পু করার আগে ৩০ থেকে ৪০ মিনিট রাখতে পারলেই যথেষ্ট। তিনি আরও বলেন, মাথার ত্বকে তেল দিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে। এতে চুল দ্রুত বড় হয়। চুলে শ্যাম্পু দেওয়ার আগে সব সময় তেল ব্যবহার করা উচিত। কারণ, সরাসরি শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে উঠতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও