You have reached your daily news limit

Please log in to continue


‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির খবরে খেপেছেন অভিনেত্রী

প্রায় তিন বছর আগে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজ নির্মাণ করছেন তিনি। তবে গত শনিবার হাসান জাহাঙ্গীর ঘোষণা দেন সিরিজ নয়, ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মিলেছে ছাড়পত্র। এমন খবর প্রকাশের পর খেপেছেন মৌসুমী। জানালেন, একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি, সেটা টেলিফিল্ম হওয়ার কথা কিন্তু সিনেমা নয়। শুধু তা-ই নয়, এটি কীভাবে সিনেমা হিসেবে ছাড়পত্র পায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হিসেবে মুক্তির খবরের প্রতিবাদ জানাতে গতকাল ফেসবুকে লাইভে আসেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। এ সময় তিনি মৌসুমীর একটি ভয়েস রেকর্ড শোনান। সেখানে মৌসুমীকে বলতে শোনা যায়, হাসান জাহাঙ্গীরের অনেক অনুরোধের পর কন্ট্রাক্ট ম্যারেজ নাটকে অভিনয় করেছিলেন তিনি। হঠাৎ করে এটি কীভাবে সিনেমা হয়ে গেল তা বোধগম্য নয় তাঁর কাছে। এ ছাড়া তাঁকে সিনেমার পারিশ্রমিক দেওয়া হয়নি বলে দাবি করেন মৌসুমী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন