খাবার গলায় আটকে শিশুর শ্বাসরোধ হলে কী করবেন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ২৩:১৪
শিশুকে খাওয়ানোর সময় গলায় খাবার আটকে প্রায়ই নানা বিপদ ঘটে। এমনকি শিশুর মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকে। বাদাম, আঙুর, পপকর্ন, বীজ–জাতীয় খাবার প্রথম তিন–চার বছর বয়সে সম্পূর্ণ বাদ দেওয়াই ভালো। দুই বছরের কম হলে ক্ষুদ্রাকৃতির ও শক্ত খাবার শিশুর হাতে দেওয়া যাবে না।
শিশুর শ্বাসনালিতে কিছু ঢুকে গেলে শ্বাসরোধজনিত মারাত্মক পরিস্থিতি দেখা দেয়। এ অবস্থায় দ্রুত শ্বাসপ্রশ্বাস পথ সচল করানো না হলে জীবনহানির ঝুঁকি থাকে। সতর্কতা অবলম্বন করার পরও যদি শিশুর গলায় কিছু আটকে যায়, তবে তৎক্ষণাৎ কিছু পদক্ষেপ নিতে হবে।
বয়স এক বছরের মধ্যে হলে যা করবেন
- নিজের বাহু বা ঊরুতে শিশুর মাথা নিচু অবস্থানে রাখতে হবে।
- হাতের তালু দিয়ে শিশুর পিঠে জোরে পাঁচবার চাপড় দিন।
- এরপরও যদি শ্বাসরোধ অবস্থা থেকে যায়, তবে শিশুকে বুকের দিকে রেখে দুই আঙুলের সাহায্যে বুকের মাঝখান বরাবর নিপল লেভেলের এক আঙুল পরিমাণ নিচে পাঁচবার চাপ দিন।
- এতেও শ্বাসরোধ বাধা থেকে গেলে শিশুর মুখ পরীক্ষা করে দেখা, কোনো বস্তু বা দ্রব্য আছে কি না, যা সহজে বের করা যায়।
- প্রয়োজনে পিঠে চাপড় দেওয়া থেকে, পুরো প্রক্রিয়াটা আবারও অনুসরণ করুন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সন্তান পালন
- খাবার খাওয়া