এআই আইডিয়ার বাস্তব ব্যবহার সহজ করতে শুরু হচ্ছে ইনফিনিটি বিল্ডফেস্ট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১৩:২৬
তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই ব্যবহার করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬।
ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে এআই-কেন্দ্রিক এই আয়োজনটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ১২ জুন ২০২৬, ব্র্যাক ইউনিভার্সিটিতে। দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় এক হাজার অংশগ্রহণকারী এবং ২০০টি টিম এবারের আয়োজনে অংশ নেবে। আয়োজনটির মূল প্রতিপাদ্য, ‘বিল্ড লোকালি, লিড গ্লোবালি’।
আয়োজনটির মূল লক্ষ্য হলো তরুণদের শুধু এআই শেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে, এআই ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করা। অংশগ্রহণকারীরা এডুকেশন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, হেলথকেয়ার, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-পাওয়ার্ড সল্যুশন তৈরি করার সুযোগ পাবে।