You have reached your daily news limit

Please log in to continue


৪৯৮ প্রস্তাব নিয়ে ডিসি সম্মেলন শুরু আজ

ডেপুটি কমিশনারদের (ডিসি) চার দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার।

উদ্বোধনী অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য বাছাই করা হয়েছে।

সম্মেলনে ৬৪ জেলার ডিসিদের পাশাপাশি ৮ বিভাগীয় কমিশনার অংশ নেবেন।

বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব দেন ডিসিরা। আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত দেয় সরকার।

ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ জ্যেষ্ঠ অফিসাররা উপস্থিত থাকেন। পদাধিকার বলে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গুরুত্ব পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন