You have reached your daily news limit

Please log in to continue


তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

‘তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। পড়ালেখায় কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তবে একই সঙ্গে খেলতেও হবে। যে খেলোয়াড় হতে চায়, তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চায়, তাকে গায়ক হতে হবে, রাষ্ট্র সেই পথ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট কারা জানো...? তোমরা এই গ্যালারিতে যারা বসে আছো, তোমরাই আজকের প্রধান অতিথি, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ।’

কথাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজ বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শত শত শিশু-কিশোরের উপস্থিতিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশির দশকের জনপ্রিয় সাংস্কৃতিক মেধা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ির আদলে এবার ক্রীড়াঙ্গনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেটসহ আটটি ইভেন্টে অংশ নিচ্ছে ১ লাখ ৬৭ হাজারের বেশি নিবন্ধিত প্রতিযোগী। এই শিশু-কিশোরদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘তোমাদের মধ্য থেকে ইনশা আল্লাহ আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি তৈরি হবে। তোমাদের মধ্য থেকেই একদিন এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন