You have reached your daily news limit

Please log in to continue


গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে। এটি কেবল রাজনৈতিক কৌশল নয়, সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান।

আজ শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকোয়েট হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের এই নেতা। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শিরোনামে সেমিনারটির আয়োজন করে খুলনা মহানগরী জামায়াত ইসলামী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন