You have reached your daily news limit

Please log in to continue


রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব

জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলো পুনর্নির্মাণ বা মেরামত, জনবল নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ করাসহ স্বাস্থ্য খাত নিয়ে ৪৪টি প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। এবারের ডিসি সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কেই সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে।

আগামীকাল রোববার শুরু হতে যাওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা। স্বাস্থ্য খাত ছাড়াও টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় খাদ্যসহায়তার পরিবর্তে নগদ অর্থ বরাদ্দ করা, গাজীপুর জেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে শিল্পকারখানাগুলো একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানান্তর করা, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি কৌঁসুলি (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ দেওয়াসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন