You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়া কি জরায়ু ক্যানসার নির্মূলকারী প্রথম দেশ হতে পারবে

অনেক বছরের চেষ্টায় সন্তানের মা হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিসি ওয়াল্টার্স। কিন্তু ছয় মাস যেতেই এক বড় দুঃসংবাদ পান তিনি। ক্রিসি ওয়াল্টার জানতে পারেন, তিনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত। মেয়ের বড় হয়ে ওঠা তিনি হয়তো দেখতে পারবেন না।

ক্রিসি ওয়াল্টারস অস্ট্রেলিয়ার টুউম্বা শহরের বাসিন্দা। একদিন বাড়িতে থাকাকালে হঠাৎ তাঁর বড় ধরনের রক্তক্ষরণ হয়। এরপর একাধিক হাসপাতালে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও বায়োপসির পর জানতে পারেন, তিনি জরায়ু ক্যানসারে আক্রান্ত। ওই সময় ক্রিসি ওয়াল্টারসের বয়স ছিল ৩৯ বছর।

এই নারী বলেন, ‘আমি শুধু আমার স্বামী নিলকে বলেছিলাম, নিশ্চয়ই বড় ধরনের কোনো ভুল হয়েছে।’

এরপর এক দশকের বেশি সময় ধরে কঠিন ও অত্যন্ত যন্ত্রণাদায়ক চিকিৎসা নিচ্ছেন ক্রিসি ওয়াল্টারস। তবে ক্যানসার ইতিমধ্যে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর রোগটি সারার পর্যায়ে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন