You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা-সিলেট রুটে সড়ক ও রেল যোগাযোগ উন্নত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

সরকার ঢাকা-সিলেট রুটে সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট রুটে সড়কের অবস্থা এতটাই খারাপ যে যাতায়াতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমি নির্বাচনী প্রচারের সময় এসে বলেছিলাম, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে সিলেট-ঢাকা সড়ক নির্মাণের কাজে হাত দেবো।’

তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পর এ বিষয়ে সড়কের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম, কাজটি যখন শুরু হয়, তখন বিভিন্ন জায়গায় কোম্পানিগুলোর যে ১১টি সাইট অফিস ছিল, সেখানে জমি অধিগ্রহণে সমস্যা রয়ে গেছে। এ ছাড়া প্রশাসনিকও নানা জটিলতা রয়েছে।’

তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করছি দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারব। দুই থেকে তিন বছরের মধ্যে তা শেষও করা হবে। ফলে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা সড়কপথে যাতায়াতে মানুষকে আর এত কষ্ট ভোগ করতে হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন