You have reached your daily news limit

Please log in to continue


রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় নতুনহাট গ্রিন সিটি আবাসিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

মারা যাওয়া চুরকিন ভ্লাদিমির (৪০) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিন সিটি আবাসিকের একটি ভবনে বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনহাট গ্রিন সিটি আবাসিকের ভেতরে ব্যায়াম করছিলেন ভ্লাদিমির। এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ফ্লোরে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

ওসি আসাদুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন