সন্তান কি সত্যিই বাড়ায় দাম্পত্য দূরত্ব?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১২:৩৮
সন্তানের আগমন দম্পতির জীবনে এক নতুন আনন্দের অধ্যায় শুরু করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই আনন্দের ভিড়েই কি ধীরে ধীরে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৈরি হয় অদৃশ্য এক দূরত্ব?
দায়িত্বের চাপ, সময়ের অভাব আর মানসিক ক্লান্তি কি সত্যিই ভালোবাসার জায়গা দখল করে নেয়? নাকি সমস্যাটা সন্তানের আগমনে নয়, বরং পরিবর্তিত বাস্তবতাকে সামলানোর কৌশলে? এই প্রশ্নগুলোই অনেক দম্পতির জীবনে নীরবে ঘুরপাক খায়, যার উত্তর খোঁজার চেষ্টা করাই আজকের আলোচনার মূল বিষয়।
কেন তৈরি হয় এই দূরত্ব?
দাম্পত্য সম্পর্কে দূরত্ব সাধারণত কোনো একক কারণে তৈরি হয় না, বরং একাধিক বাস্তব ও মানসিক চাপ একসঙ্গে কাজ করে। যেমন-
- সন্তান জন্মের পর পরিবারের আর্থিক দায়িত্ব অনেক বেড়ে যায়। স্বামী তখন উপার্জন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে স্ত্রী সন্তানের যত্নে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যান।
- নারীদের ক্ষেত্রে সন্তান জন্মের পর হরমোনের পরিবর্তন ঘটে, যা অনেক সময় ‘পোস্ট পার্টাম ব্লুজ’র মতো মানসিক অবস্থার সৃষ্টি করতে পারে। এই সময় আবেগ, ক্লান্তি ও মানসিক চাপ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে ভূমিকা রাখে।
- অনেক পরিবারে দেখা যায়, শিশুর অধিকাংশ দায়িত্ব একাই মায়ের ওপর পড়ে। এই অসম দায়িত্ববণ্টন ধীরে ধীরে বিরক্তি, ক্লান্তি ও মানসিক দূরত্ব তৈরি করে।
- এছাড়া ঘুমের অভাব, শারীরিক ক্লান্তি এবং দাম্পত্য ঘনিষ্ঠতার ঘাটতিও ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্বকে আরও বাড়িয়ে দেয়।
- ট্যাগ:
- লাইফ
- দূরত্ব
- দাম্পত্য সম্পর্ক