You have reached your daily news limit

Please log in to continue


চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে ওপেনএআইয়ের উদ্যোগ

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে ‘অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি’ (এএএস) নামের নিরাপত্তাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই নিরাপত্তাব্যবস্থা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য বর্তমানের তুলনায় আরও  নিরাপদে থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে নিরাপত্তা–সুবিধাটি চালু করা হচ্ছে। তবে আগ্রহী যেকোনো ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

নতুন এ উদ্যোগের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান ইউবিকোর সঙ্গে একটি চুক্তি করেছে ওপেনএআই। চুক্তির আওতায় চ্যাটজিপিটি অ্যাকাউন্টের জন্য ‘ইউবিকি সি এনএফসি’ ও ‘ইউবিকি সি ন্যানো’ নামের দুটি কো-ব্র্যান্ডেড নিরাপত্তা চাবি (যন্ত্র) বাজারে আনা হবে। আকারে ছোট যন্ত্রগুলো ‘ফিশিং’ আক্রমণের মতো ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন