You have reached your daily news limit

Please log in to continue


মাকালু চূড়া ছুঁয়ে অনন্য উচ্চতায় বাবর

প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাকালু’ ছুঁলেন বাবর আলী।

শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি সেখানে পৌঁছান।

এর মধ্যে দিয়ে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে পঞ্চম চূড়া স্পর্শ করলেন বাবর। এই কৃতিত্ব আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর নেই।

পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’র সভাপতি ও এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’র স্বত্বাধিকারী মোহন লামসালের সূত্রে আমরা বাবরের মাকালু শীর্ষে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয়েছি। শিখরে বাবরের সাথে আছেন আং কামি শেরপা।

“তিনি আজ ক্যাম্প-২ ও আগামীকাল আগামীকাল বেসক্যাম্পে নেমে আসবেন বলে প্রত্যাশা করছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন