You have reached your daily news limit

Please log in to continue


তেলের দীর্ঘ লাইন উধাও, কয়েকটি কারণের কথা বলছেন পাম্পমালিকেরা

ফিলিং স্টেশনগুলোয় এখন আগের মতো স্বাভাবিক চিত্র। কোনো কোনোটি বেশির ভাগ সময় ফাঁকা। আর কোনোটিতে স্বাভাবিক সময়ের মতোই জ্বালানি তেল নিয়ে বের হয়ে যাচ্ছে গাড়ি। ব্যস্ত পাম্পগুলোয় কিছু গাড়ি সারিবদ্ধ হয়ে তেল নিচ্ছে। পাম্পের মালিকেরা বলছেন, মূলত সরবরাহ বাড়ানোর কারণে তিন-চার দিন ধরে চাপ কমে গেছে। তেল বিপণন কোম্পানি বলছে, পাম্পগুলোয় তেলের চাহিদাও কমতে শুরু করেছে।

ভিড় কমার নেপথ্যে কারণ জানতে কথা হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও পেট্রলপাম্প কর্মকর্তাদের সঙ্গে। তাঁরা বলছেন, ভিড় কমাতে একসঙ্গে কয়েকটি বিষয় কাজ করেছে। এর মধ্যে অন্যতম দুটি হলো— বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো ও মূল্যবৃদ্ধি। এ ছাড়া অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি কমিয়েছে অনিশ্চয়তা। অবৈধ মজুত বন্ধে সরকারের নিয়মিত অভিযান ও ফুয়েল পাস ব্যবস্থাও ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা চালায় ইরানে। পরদিন থেকেই বৈশ্বিক জ্বালানিবাজার অস্থির হয়ে ওঠে। সেই অস্থিরতার প্রভাব পড়ে দেশের ফিলিং স্টেশনগুলোয়। তেল কিনতে লাইন ধরে মানুষ। গাড়ি আর মানুষের এ লাইন বাড়তে থাকে প্রতিদিন। প্রায় দুই মাস ধরে চলমান এ ভিড় হঠাৎ উধাও হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন