লখনৌ সুপার জায়ান্টসের অপেক্ষার অবসান হচ্ছে। আট কোটি ৬০ লাখ রুপির জশ ইংলিসকে পরের ম্যাচেই পাচ্ছে তারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে ইতোমধ্যে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে গেছেন দলটির দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি।
গত ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন ইংলিস। এই কারণে এবারের আসরের শুরুতে তাকে পাওয়া যাবে না, নিলামের আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তবুও তাকে নিয়ে নিলামের টেবিলে চলে কাড়াকাড়ি। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় লখনৌ।