কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ মে ২০২৬, ২১:১৮
কিছু মহল বাংলাদেশকে ‘বন্ধুহীন’ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার মতে, দেশে গণতন্ত্র ফিরে আসাটাও এসব মহল পছন্দ করে না; তারা চাইছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হোক।
মে দিবস উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকার নয়া পল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বক্তৃতা করছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।