আমরা ‘গুপ্ত রাজনীতি’ করি না: ফয়জুল করীম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২৬, ১৭:০১

ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।


তিনি বলেছেন, “আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না; আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।”


মে দিবস উপলক্ষে শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানিয়ে ফয়জুল করীম বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিৎ শ্রমিকদের স্বার্থ রক্ষা করা।


“তাই সকল শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে। সেই কার্ডের অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও