You have reached your daily news limit

Please log in to continue


কাপড় থেকে কাদার দাগ দূর করার সহজ উপায়

বৃষ্টির দিনে পোশাকে কাদার দাগ লাগাটা খুবই সাধারণ বিষয়। তবে কাদা লাগার সাথে সাথে ডিটারজেন্ট দিয়ে ঘষাঘষি করলে দাগ হিতে বিপরীত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম জানলে খুব সহজেই কাপড়ের ক্ষতি না করে কাদার দাগ তোলা সম্ভব। চলুন, জেনে নিই কার্যকরী উপায়গুলো।

কাদা আগে শুকাতে দিন

কাদা ভেজা অবস্থায় ধোয়ার চেষ্টা করবেন না, এতে দাগ আরো ছড়িয়ে যায়। কাদা শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন একটি ভোঁতা ছুরি বা ব্রাশ দিয়ে হালকা ঘষে কাদার আস্তরণ ঝেড়ে ফেলুন। এতে কাদা কাপড়ের তন্তু বা সুতার ভেতরে ঢুকতে পারে না।

স্টেইন রিমুভারের ব্যবহার

কাদা ঝেড়ে ফেলার পর যেখানে দাগ লেগে আছে, সেখানে ভালো মানের স্টেইন রিমুভার বা লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে রাখুন। এনজাইমযুক্ত ক্লিনার ব্যবহার করলে কাদার প্রাকৃতিক উপাদানগুলো দ্রুত পরিষ্কার হয়।

ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখা

দাগযুক্ত কাপড়টি অন্তত এক ঘণ্টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। ভুলেও গরম পানি ব্যবহার করবেন না, কারণ তাপ কাদার দাগকে স্থায়ী করে ফেলে। প্রয়োজনে দীর্ঘ সময় ভিজিয়ে রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন