আইফোন ১৭ ও ম্যাকবুক নিও-র হাত ধরে অ্যাপলের আয় বৃদ্ধি

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ মে ২০২৬, ১৬:৩০

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন আইফোন ১৭ এবং সাশ্রয়ী মূল্যের ‘ম্যাকবুক নিও’-র ব্যাপক চাহিদার কথা জানিয়েছে। এই অভাবনীয় সাফল্যের ওপর ভিত্তি করে কম্পানিটি আগামী দিনগুলোতে আরো বেশি বিক্রির পূর্বাভাস দিয়েছে, যার ফলে শেয়ার বাজারে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


চলতি অর্থবছরে অ্যাপলের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১১১.১৮ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র আইফোন থেকেই আয় হয়েছে প্রায় ৫৭ বিলিয়ন ডলার।


অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, চিপ সরবরাহে কিছুটা ঘাটতি না থাকলে আইফোনের বিক্রি আরো বাড়তে পারত।


অ্যাপলের এবারের সাফল্যের অন্যতম বড় কারণ হলো শিক্ষার্থীদের জন্য আনা ৫০০ ডলারের ‘ম্যাকবুক নিও’। বিশ্লেষকদের মতে, এই সাশ্রয়ী ল্যাপটপটি গুগল ক্রোমবুকের বাজার দখলে অ্যাপলকে বড় সুবিধা দেবে। শুধুমাত্র গত কয়েক সপ্তাহেই ম্যাক সিরিজের ল্যাপটপ থেকে আয় হয়েছে ৮.৪ বিলিয়ন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও