ডিসি সম্মেলন রোববার থেকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২৬, ১৫:১৯

চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার।


শুক্রবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩-৬ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।


এ বিষয়ে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।


ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।


সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও