অফিসে প্রতিদিন কর্মীদের এক ঘণ্টা ‘পিকনিক’

প্রথম আলো প্রকাশিত: ০১ মে ২০২৬, ১১:০৬

নিজের অফিসের কর্মীদের জন্য প্রতিদিন এক ঘণ্টা ‘পিকনিক’ বাধ্যতামূলক করেছেন ভারতের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর কাব্য কর্ণাটক।


ভারতীয় এই নারী একই সঙ্গে ডকুমেন্টারি স্টোরিটেলার ও মিডিয়া উদ্যোক্তা। তিনি ‘কে কে ক্রিয়েট’–এর প্রতিষ্ঠাতা।


সম্প্রতি লিংকডইনে এক পোস্টে কাব্য বলেন, তাঁর দপ্তরে মোট ৪০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন বেলা দুইটা থেকে তাঁরা সবাই এক ঘণ্টা কাজ থেকে বিরতি নেন এবং অফিসের ভেতর পিকনিক করেন।


এ সময় সব কর্মী এক জায়গায় জড়ো হন, একত্রে খাবার ভাগাভাগি করে খান। এই চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাত্মতার সংস্কৃতি গড়ে উঠছে বলে তিনি মনে করেন।


অফিসের ভেতর কর্মীদের একসঙ্গে হাসিমুখে খাবার খাওয়ার একটি ছবি পোস্ট করে কাব্য কর্ণাটক লেখেন, ‘প্রতিদিন আমাদের অফিসে এক ঘণ্টার পিকনিক হয় এবং এটা বাধ্যতামূলক। আমরা ৪০ জনের একটি দল, যারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন ডেডলাইনে আর নানা ব্যস্ততার মধ্যে কাজ করি। কিন্তু যখনই ঘড়িতে বেলা দুইটা বাজে, তখন সবকিছু যেন থেমে যায়, আর সবাই হলরুমে মিলিত হই।’


এই ব্যবস্থার বর্ণনা দিতে গিয়ে কাব্য আরও লিখেছেন, হলরুমে কর্মীদের বসার জন্য নির্দিষ্ট কোনো আসন নেই। কর্মীরা কোনো নির্দিষ্ট বসার আসন ছাড়াই একে অপরের সঙ্গে জায়গা ভাগ করে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও