You have reached your daily news limit

Please log in to continue


উবার অ্যাপেই এখন হোটেল বুকিংয়ের সুবিধা

উবার অ্যাপে যোগ হয়েছে সরাসরি হোটেল বুকিং ও অবকাশকালীন ঘর ভাড়ার সুবিধা। ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং ও যে কোনো দোকান থেকে কেনাকাটার জন্য একগুচ্ছ নতুন এআই ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি।

বুধবার নিজেদের বার্ষিক পণ্য প্রদর্শনীতে রাত্রিযাপনের জায়গা খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য আকর্ষণীয় এসব আপডেট এনেছে রাইড শেয়ারিং প্লাটফর্মটি।

কোম্পানিটি তাদের ‘গো-গেট’ ইভেন্টে বলেছে, এখন থেকে উবার অ্যাপেই হোটেল বুকিংয়ের সুবিধা মিলবে। যুক্তরাষ্ট্রে আজ থেকেই এ সুবিধাটি চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন