পরিকল্পনায় গলদ, ১০ হাজার কোটি টাকা খরচা, বারবার ডুবছে চট্টগ্রাম

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০১ মে ২০২৬, ১১:০১

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় এক দশক ধরে চলছে বড় বড় প্রকল্প। খাল খনন, খাল সম্প্রসারণ, রেগুলেটর নির্মাণ, সড়ক, বাঁধ—নানা নামে তিন সরকারি সংস্থার চার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে খরচ হয়ে গেছে ১০ হাজার কোটি টাকা। লক্ষ্য ছিল, বর্ষা এলেই ডুবে যাওয়া শহরকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করা। কিন্তু বাস্তবতা হলো, মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই আবার ডুবে গেছে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকা।


গত মঙ্গলবার দুপুরের পর কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্রবর্তক, চকবাজার, আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, জিইসি, বহদ্দারহাট, হালিশহর, নিউমার্কেট, তিন পুলের মাথাসহ অন্তত ২০টি এলাকা পানির নিচে চলে যায়। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান, আবার কোথাও বুকপানি জমে। অনেক এলাকায় পানি নামতে লাগে ৬ থেকে ৮ ঘণ্টা। পরদিন বুধবারও প্রবর্তক, কাতালগঞ্জ, পাঁচলাইশসহ কয়েকটি এলাকায় একই দুর্ভোগ দেখা যায়।


প্রশ্ন উঠেছে, এত বড় ব্যয়, এত বছর ধরে কাজ, এত সভা, এত সিদ্ধান্ত—তারপরও কেন চট্টগ্রাম নগর বারবার ডুবছে?


বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার শুরু প্রকল্পের পরিকল্পনাতেই। জলাবদ্ধতার মতো জটিল সংকট সমাধানে যে ধরনের বিস্তৃত মাঠ সমীক্ষা, পানিপ্রবাহ বিশ্লেষণ, জোয়ার-ভাটা বিবেচনা, খাল-নালা-জলাধারের সমন্বিত মূল্যায়ন দরকার ছিল, তা যথাযথভাবে করা হয়নি। নগরের সব খালকে প্রকল্পের আওতায় আনা হয়নি। ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনার গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাবও বাদ পড়েছে। ফলে প্রকল্প যতই এগোক, পুরো নগরের ড্রেনেজ ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও