You have reached your daily news limit

Please log in to continue


মহান মে দিবস আজ: সুস্থ শ্রমিক কর্মঠ হাত

আজ ১ মে মহান মে দিবস। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে বাংলাদেশে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্‌যাপিত হবে।

মে দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রমিক সংগঠনও সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা। সেই কর্মসূচিতে পুলিশের হামলায় বেশ কয়েকজন শ্রমিক জীবন দিয়েছিলেন। ঘটনাটির জেরে শ্রমিকের অধিকার নিয়ে ধীরে ধীরে সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। একসময় শ্রমজীবী মানুষের মৌলিক কিছু অধিকার প্রতিষ্ঠা পায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই এটির সূচনা হয়েছিল বলে সে দিনটিকে আন্তর্জাতিকভাবে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দিন হিসেবে পালন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন