পথের কুকুর বাঁচাল স্কুলের শিশুদের, সাপের সঙ্গে লড়াই শেষে হলো মৃত্যু
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৯:২৮
ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভাঁজ জেলার। সেখানকার ধিরাকুলা গ্রামের মানুষের পরিচিত এক পথকুকুর ছিল ‘কালি’। স্থানীয় মানুষই ভালোবেসে এ নাম দিয়েছিল তাকে।
‘উড়িষ্যাপোস্ট’–এর সংবাদ অনুযায়ী, সাপের সঙ্গে কালির লড়াইয়ের সেই ঘটনার সূত্রপাত ২০ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে।
শ্রী জগন্নাথ শিশুবিদ্যা মন্দিরের ত্রিশের বেশি শিক্ষার্থী স্কুলপ্রাঙ্গণে বসে ছিল তখন। হঠাৎ তাদের দিকে এগিয়ে আসে এক বিষধর সাপ। কালিও ছিল সেই জায়গাতেই।