You have reached your daily news limit

Please log in to continue


৩৮ জন গ্রেপ্তার, হামলাকারীদের অনেকে এখনো শনাক্ত হয়নি

প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী সংস্থা বলছে, হামলার সময়ের ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিও পর্যালোচনা করে এঁদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ও সরাসরি হামলাকারী অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে হামলা চালায় উগ্রপন্থী একটি গোষ্ঠী। তারা ভবনের ফটকের শাটার ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একই রাতে তারা হামলা চালায় দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে। প্রথম আলোতে হামলাকারীদের একটি অংশ পরে ডেইলি স্টার ভবনে হামলায়ও যোগ দেয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে ২৬ জনকে প্রথম আলোর মামলায় ও ১১ জনকে প্রথমে ডেইলি স্টার ভবনে হামলা মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ডেইলি স্টার–এর মামলার ১১ জনসহ কারাগারে থাকা মোট ১২ জনকে আদালতের মাধ্যমে প্রথম আলোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন