You have reached your daily news limit

Please log in to continue


পথ হারিয়ে ছোট্ট চকোপাই খেয়ে পাহাড়ে ৩৭ ঘণ্টা

ভিয়েতনামে এক কলেজশিক্ষার্থী বন্ধুদের সঙ্গে পাহাড়ে হাইকিংয়ে বেরিয়েছিলেন। সবই ঠিকঠাক চলছিল, পাহাড়ের রুক্ষ খাড়া পথ বেয়ে তরুণ হাইকাররা পৌঁছে যান চূড়ায়। এরপর তাঁরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নিচে নামতে শুরু করেন।

কিন্তু ১৯ বছর বয়সী নুয়েন তুয়ান আনহ যে দলছুট হয়ে গেছেন, তা তাঁরা বেশ কিছুক্ষণ বুঝতে পারেননি। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের প্রশাসনিক এলাকা দাও ত্রু কমিউনে।

১৯ এপ্রিল হাইকারদের একটি দল দাও ত্রু কমিউনের ভিনহ নিনহ গ্রাম থেকে তাম দাও পর্বতশৃঙ্গে চড়তে শুরু করে। এই পাহাড় রাজধানী হ্যানয়ের উত্তর দিকে অবস্থিত।

ভোরে যাত্রা শুরু করা দলটি স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। চূড়া থেকে নেমে আসার পথে প্রায় ২০ মিনিট পর দলটি খানিকটা বিশ্রাম নিতে এক জায়গায় থামে। ঠিক সেই সময়ে নুয়েন দল থেকে হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যান।

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের খবরে বলা হয়, দাই নাম ইউনির্ভাসিটির শিক্ষার্থী নুয়েনের পর্বত আরোহণের খুব একটা অভিজ্ঞতা ছিল না। তাম দাও মাউন্টেইনের ভূপ্রকৃতিও বেশ বিপজ্জনক। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এই পর্বতে ওঠার ট্রেইলে অনেক শাখা পথ রয়েছে। পথে কোথাও কোথাও ঘন কুয়াশা জমে থাকে, জমাট মেঘের বড় বড় খণ্ড হঠাৎ উড়ে এসে চারপাশ ঢেকে ফেলে। ফলে হাইকাররা সহজেই দিগ্ভ্রান্ত হন।

দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর নুয়েন ঘন জঙ্গলে দ্রুতই পথ হারিয়ে ফেলেন। তাঁর ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না।

পথ খুঁজতে খুঁজতে রাত নেমে আসে। বন্য প্রাণীর হাত থেকে বাঁচতে নুয়েন একটি ঝরনার পাশে পাহাড়ি খাঁজের ভেতর হামাগুড়ি দিয়ে ঢুকে পড়েন এবং বাইরে থেকে সাহায্যের অপেক্ষা করতে থাকেন। সেখানে এক-দুই নয়, পুরো ৩৭ ঘণ্টা তাঁকে অপেক্ষা করতে হয়েছে। সে সময় তাঁর সঙ্গে থাকা চকোপাই আর ঝরনার পানি খেয়ে তিনি বেঁচে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন