You have reached your daily news limit

Please log in to continue


মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম এই আলুভাজা সবারই প্রিয়। কিন্তু ঘরে বানাতে গিয়ে অনেক সময় দেখা যায়, ফ্রাই মুচমুচে না হয়ে নরম, তেলতেলে বা কড়াইয়ে লেগে যায়। আসলে সমস্যা খাবারে নয় বরং রান্নার কিছু ছোট ভুলে। সঠিক পদ্ধতি জানলে ঘরেই রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই বানানো সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক সঠিক নিয়মে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন-

আলু ধোয়ার পর শুকানো খুব জরুরি

আলু কেটে ধোয়ার পর অনেকেই সরাসরি কড়াইয়ে দিয়ে দেন, যা একটি বড় ভুল। আলুর গায়ে থাকা পানি গরম তেলে গিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়। এতে আলু কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে এবং ভাজাও ভালো হয় না। ধোয়ার পর আলু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সম্ভব হলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে অতিরিক্ত আর্দ্রতা থাকবে না এবং ফ্রাই মুচমুচে হবে।

কড়াই ঠিকমতো গরম করা

ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় অনেকেই প্রথমেই তেল দিয়ে আলু দিয়ে দেন। কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হয় কড়াই পর্যাপ্ত গরম না থাকা। তেল যদি ঠিকমতো গরম না হয়, তাহলে আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কড়াইয়ের তলায় লেগে যায়। তেল দেওয়ার আগে কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর তেল গরম হলে তাতে আলু দিলে বাইরের অংশে দ্রুত তাপ লাগে এবং আলু সুন্দরভাবে ভাজা শুরু হয়।

তেল সঠিকভাবে গরম করা দরকার

তেল কম গরম হলে আলু তেল শুষে নেয়, ফলে ভাজা নরম ও তেলতেলে হয়ে যায়। অন্যদিকে, ঠিকমতো গরম হলে আলুর বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায় এবং ভেতরে নরম থাকে। তেল থেকে হালকা ধোঁয়া উঠলে বুঝতে হবে এটি সঠিক তাপমাত্রায় পৌঁছেছে। তখনই আলু দেওয়া উচিত।

কড়াইয়ের মানও গুরুত্বপূর্ণ

সব কড়াই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য উপযুক্ত নয়। পাতলা কড়াই হলে তাপ সমানভাবে ছড়ায় না। ফলে কিছু অংশ পুড়ে যায় আর কিছু অংশ কাঁচা থেকে যায়।ভারী তলার কড়াই ব্যবহার করলে তাপ সমানভাবে ছড়ায় এবং আলু সুন্দরভাবে ভাজা হয়। এটি মুচমুচে ফ্রাই পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন