You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আইনজীবীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। দ্বিতীয় দিনে ভোটকে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।  

গতকাল বুধবার এই নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। প্রথম দিন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন বলেন, প্রথম দিনে বৃষ্টির বাধায় ভোট কম পড়েছে। তবে প্রথম দিনের ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট। প্রত্যাশা করছি, দ্বিতীয় দিনে ভোটারদের উপস্থিতি বাড়বে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন