দাম বেড়েছে বহনযোগ্য হার্ডডিস্কের

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বহনযোগ্য হার্ডডিস্কের দাম মডেলভেদে ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, তথ্য সংরক্ষণের চাহিদা বৃদ্ধি এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বাড়লেও বাকি সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


প্রসেসর


ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪.৭০–৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৪.৫০–৫.৪০ গি.হা. ৩০ হাজার টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০–৪.৪০ গি.হা. ১৬ হাজার টাকা।


মাদারবোর্ড


আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াই–ফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা।


গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা, গিগাবাইট বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও