You have reached your daily news limit

Please log in to continue


কীভাবে আরও বুদ্ধিমান হবেন? জেনে নিন কিছু কার্যকর উপায়

বুদ্ধিমান হওয়া কেবল জন্মগত বৈশিষ্ট্য নয়। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমেও বুদ্ধিতে শান দেওয়া যায়। আমরা অনেকেই ভাবি, বেশি তথ্য জানলেই বুদ্ধিমান হওয়া যায়। আদতে বুদ্ধিমত্তা নির্ভর করে আপনি কীভাবে ভাবেন, শেখেন ও নতুন ধারণার সঙ্গে নিজেকে যুক্ত করেন, তার ওপর। নিচে বুদ্ধিমত্তা চর্চার কিছু সহজ ও কার্যকর উপায় তুলে ধরা হলো।

১. কৌতূহলকে অবহেলা নয়

যেসব বিষয় আপনাকে ভাবায় বা বিভ্রান্ত করে, সেসব এড়িয়ে না গিয়ে লিখে রাখুন। কৌতূহলই শেখার প্রথম ধাপ। প্রতি সপ্তাহে অন্তত একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার অভ্যাস আপনাকে নতুন জ্ঞান ও দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যাবে।

২. গভীরভাবে পড়ার অভ্যাস

ছোট ছোট পোস্ট বা ভিডিওর বাইরে গিয়ে প্রবন্ধ পড়ুন। এতে আপনি একটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে শিখবেন। এটি আপনার বিশ্লেষণী ক্ষমতা বাড়াবে। শুধু চোখ বুলিয়ে পড়বেন না, আন্ডারলাইন করুন, নোট নিন ও প্রশ্ন তুলুন। এতে আপনি তথ্যের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন।

৩. চিন্তাশীল মানুষের কথা শুনুন

এখন তো হাতের মুঠোয় পডকাস্ট। নিয়মিত পডকাস্ট শোনার অভ্যাস আপনার নিজের চিন্তার কাঠামো উন্নত করতে সাহায্য করবে।

৪. শেখা জিনিস অন্যকেও শেখান

নতুন কিছু শেখার পর সেটিকে সহজ ভাষায় অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন। এতে আপনার নিজের বোঝাপড়া আরও পরিষ্কার হবে এবং কোথায় ঘাটতি আছে, তা–ও ধরা পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন