You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৬৫ মিলিমিটার, ৯ জেলায় কালবৈশাখীর আভাস

বৈশাখের খরতাপের পর টানা কয়েক দিন বৃষ্টিমুখর সারা দেশের আবহাওয়া। এর সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখী বয়ে যাচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার ভোরবেলা কালবৈশাখীর পাশাপাশি ঝরছে ভারী বৃষ্টি।

ঝড়-বৃষ্টির এই ধারা আজও চলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে জানিয়েছে, দুপুরের মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সারা দেশের মতো গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে, যার পরিমাণ ৬৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টা পূর্বাভাসে বলা হয়েছে, আজও রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকাতে পরে। তবে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমেছে। আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২ দশমিক ৮।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন