একাকিত্বের সময় ভুল মানুষ বেছে নেওয়ার প্রবণতা কেন বাড়ে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৩০

একাকিত্ব একটি অনুভূতি, যা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ভেতরে মানুষকে অনেকটা অস্থির করে তোলে। এই সময় মানুষ শুধু ভালোবাসা নয়, বরং কারো উপস্থিতি, যত্ন এবং সঙ্গ খুঁজতে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই একাকিত্বই অনেক সময় আমাদের ভুল মানুষকে সঠিক মনে করিয়ে দেয়। ফলে সম্পর্ক শুরু হলেও পরে গিয়ে তৈরি হয় হতাশা ও জটিলতা।


একাকিত্ব কীভাবে সিদ্ধান্তকে প্রভাবিত করে


দীর্ঘদিন একা থাকলে মানুষের মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা পূরণ করতে তখন ছোট ছোট মনোযোগ, একটি মেসেজ বা সামান্য যত্নও অনেক বড় মনে হয়। তখন আমাদের বিচারক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এইসময় ভুল মানুষকেও সহজে গ্রহণ করা হয়। এবং তাকে আপন মনে হতে থাকে।


দ্রুত সম্পর্ক শুরু হওয়ার প্রবণতা


একাকিত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক সাধারণত খুব দ্রুত এগোয়। প্রথম দিকে থাকে প্রবল আকর্ষণ, উত্তেজনা এবং একা না থাকার স্বস্তি। এই অনুভূতি অনেক সময় সত্যিকারের ভালোবাসা বলে ভুল হয়।


কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন বাস্তবতা সামনে আসে, তখন বোঝা যায় সম্পর্কটি কি সত্যিকারের বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে, নাকি শুধু একাকিত্ব ঢাকার একটি চেষ্টা ছিল।


একাকিত্বে মানুষ আবেগ নির্ভর হয়ে পড়ে। এ সময় সামান্য মনোযোগও অনেক বড় মনে হয়। ফলে মানুষ দ্রুত বিশ্বাস করে ফেলে যে সামনের মানুষটাই হয়তো ঠিক মানুষ।


এছাড়া চারপাশে অন্যদের সম্পর্ক দেখে নিজের মধ্যে তুলনা তৈরি হয়। নিজেকে পিছিয়ে পড়া যে কেউ কাছে এলে তাকে গুরুত্বপূর্ণ মনে হতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও