লন্ডনে ছুরি হামলা, দুই ইহুদি গুরুতর আহত

বিডি নিউজ ২৪ লন্ডন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:২৪

যুক্তরাজ্যে উত্তর লন্ডনের গোল্ডারস গ্রিনে এক ব্যক্তির ছুরি হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে।


হামলাকারীকে ছুরি হাতে রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে এলাকার ইহুদি লোকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করতে দেখা যায়।


ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা সংগঠন শোমরিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে হামলাকারীকে আটক করেছে।


স্থানীয় এক বাসিন্দা জানান, হামলার ঘটনাটি প্রায় তার বাড়ির বাইরেই ঘটেছে।


তিনি জানান, গোল্ডারস গ্রিন রোডের বাইরের দোকানগুলোতে একজন ছুরিকাহত হয়েছে। আরেকজন ছুরিকাহত হয়েছে একটি সিনাগগের পাশের রাস্তায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও